জোর করে জেতার চেয়ে হেরে যাওয়া সন্মানের: আ স ম রব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩১ পিএম

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায় অভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আ স ম আবদুর রব বলেছেন, জোর করে জেতার চেয়ে হেরে যাওয়া তার জন্য সন্মানের।

রোববার দুপুরে রামগতির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটে নিশ্চিত পরাজয় জেনে এখন নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারে বাধা, অফিস ভাঙচুর ও মিথ্যায় মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

আ স ম রব হুমকি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে অনাকাঙ্ক্ষিত ও খারাপ পরিস্থিতির জন্য সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডি সহসভাপতি তানিয়া রব, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।

লক্ষ্মীপুর-৪ আসন থেকে আ স ম রবের প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী হারাবে বিকল্পধারা মহাসচিব যুক্তফ্রন্টের নেতা মেজর (অব.) আবদুল মান্নান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত