একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের সকল কার্যক্রম দুই দিন থাকবে। তবে ওই দিন গুলোতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী শনিবার ও রোববার পর্যন্ত এই দুই দিন আখাউড়া স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধের কথা ওপারের আগরতলার ব্যবসায়ীদের জানানো হয়েছে। সোমবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
