গাজীপুর শ্রীপুরে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয় ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস শ্রীপুরের সাতখামাইর স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি যেতেই পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে বগি দুটি রেখেই গন্তব্যের উদ্দেশে চলে যায় ট্রেনটি। তিনি বলেন, শুক্রবার ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বগি উত্তোলন করে রেললাইন মেরামত করে। পরে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
