আগুনে পুড়েছে ৩ দোকান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭ এএম

কালুরঘাট এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে তিনটি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। খাজা রোড কোদালঘাটা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার অতীশ চাকমা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি আসবাবপত্রের দোকান, ওই দোকানের কারখানা এবং একটি মুরগি বিক্রির দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত