কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১০:৪৭ এএম

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা  হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর- ২টি

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-৬টি

বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা

৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৮টি

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

৪. একাউনটেন্ট ক্লার্ক- ৩টি

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

বয়স:  ১১/১২/২০১৮ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০১৯

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম কুড়িগ্রাম জেলার ওয়েবসাইটে অর্থাৎ www.kurigram.gov.bd এর লিঙ্কে এবং জেলা প্রশাসন কার্যালয়, কুড়িগ্রাম ও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

image

×
সর্বশেষ সর্বাধিক পঠিত