নির্বাচন ফলাফল প্রকাশে দেরি, ইন্টারনেট বন্ধ ডিআর কঙ্গোতে

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০৪:৪৭ পিএম

নির্বাচনের পরের দিন ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। যদিও সরকার এ বিষয়ে কিছুই জানে না বলে মন্তব্য করেছে।

বিবিসি জানায়, রবিবার দেশটিতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো ফলাফল প্রকাশ না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন সরকার। 

দেশটির বিরোধী দলীয় প্রার্থী মার্টিন ফাইয়ুলুর মুখপাত্র জানায়, মার্টিনের ‘অভূতপূর্ব বিজয়ের’ সংবাদ প্রচারে বাধা দিতেই সরকারের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। 

তবে টেলিকম মন্ত্রী ইমেরি ওকুন্ডজি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে ভোট গ্রহণের একদিন পেরিয়ে গেলেও এখনো ভোট গণনা চলছে। ফলাফল প্রকাশে দেরি হওয়ায় ইতোমধ্যে সমালোচিত হয়েছে সরকার। এছাড়া প্রাদেশিক সরকারের ফলাফলও ৬ জানুয়ারির আগে প্রকাশ সম্ভব হচ্ছে না বলে জানা যায়।

দীর্ঘ ১৭ বছরের পর ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা পদত্যাগের ঘোষণা দেন। বেলজিয়াম থেকে ১৯৬০ সালে স্বাধীনতার পর এ প্রথম দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসনক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে।

কাবিলা তার সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইমান্যুয়েল রামাজানি শাদারি ক্ষমতাসীন দলের প্রার্থী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত