স্বত্বাধিকারী ও ডিজাইনার, রঙ বাংলাদেশ
গত বছর মেয়েদের পোশাকে অনেক পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে প্যাটার্ন ও স্টাইলে। বিশেষ পরিবর্তন ছিল লং কামিজ ও গাউন ড্রেসে। শাড়ির রং ও অলংকরণেও পরিবর্তন ছিল। শাড়ির সঙ্গে লং প্যাটার্নেও ব্লাউজ দেখা গেছে। ছেলেদের পোশাকে ফ্লোরাল মোটিফের ব্যবহার এবং গাঢ় রঙেরও প্রাধান্য ছিল।
নতুন বছরে সব থেকে বড় পরিবর্তন চোখে পড়বে পোশাকের প্যাটার্নের পরিবর্তন। এছাড়া রকমারি কাপড়ের ব্যবহার ও ফ্লোরাল মোটিফ দেখা যাবে। মেয়েদের কামিজে প্রিন্টের আধিপত্য থাকবে। সেই সঙ্গে কামিজের লেন্থ কিছুটা কমবে। পালাজোর পরিবর্তে প্যান্টকাট সালোয়ারে চলবে। গাঢ় রঙের আধিপত্য থাকবে এ বছরও।
