গাজীপুরের কালীগঞ্জে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল ও হিন্দু সম্প্রদায়ের মিলনমেলা উপলক্ষে শীতকালীন মাছের মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ মেলার আয়োজন করা হয়। মেলা চলবে আজ শুক্রবার বিকেল পর্যন্ত। চুয়ারিয়াখোলা এবং এর আশপাশের গ্রামে শ্রী শ্রী কানাইলাল মন্দিরের ভক্তরা ওই মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী। পৌষ মাসের শেষের দিকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত চলে এ মেলা। এবারের মেলায় দুই শতাধিক মাছব্যবসায়ী নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাব, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরাও বসেছে। মাছের মেলায় সামুদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও।
×
