মুন্সীগঞ্জে ট্রমা সেন্টার ভবন হলেও চালুর উদ্যোগ নেই

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০১:২৭ এএম

সড়ক দুর্ঘটনাকবলিতদের চিকিৎসাসেবায় ১১ বছর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নানা গড়িমসির পর ২০১৪ সালে তিনতলা ভবন নির্মাণ শেষ হলেও প্রাচীর ও যন্ত্রপাতির অভাবে এখনো চালু হয়নি সেন্টারটি। চালুর বিষয়ে তেমন কার্যক্রমও চোখে পড়ছে না। তবে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দরপত্র আহ্বানের মধ্য দিয়ে ক্রমান্বয়ে সেন্টারটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে জেলা গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আহম্মদ উল্লাহ জানান, ট্রমা সেন্টারের তিনদিকে প্রাচীর নির্মাণ বাকি রয়েছে। তা ছাড়া ট্রমা সেন্টারের যন্ত্রপাতিও সরবরাহ করা হয়নি। তিনি দাবি করেন, শিগগিরই সেন্টারের প্রাচীর নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। এরপর যন্ত্রপাতি সংগ্রহ করার কাজ সম্পন্ন হলে সেন্টারটি চালু করা সম্ভব হবে।

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনাকবলিত এবং মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার আহতদের দ্রুত সেবা দিতে ট্রমা সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০০৭ সালে লৌহজং উপজেলার মাওয়ায় ট্রমা সেন্টার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে জেলা গণপূর্ত অধিদপ্তর। পরে জটিলতার কারণে স্থান পরিবর্তন করে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ট্রমা সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত