বৃষ ব্যবসায়িক কাজ সফলতার মুখ দেখবে, প্রেমে পড়ার সম্ভাবনা মিথুনের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ এএম

মেষ: কাজ আর পরিবার নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন। দুদিকে সময় দেওয়া কষ্টকর হবে। দিনের শেষ ভাগে স্বস্তি ফিরবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃষ: স্বাস্থ্য ভালো যাবে। ঝুলে থাকা ব্যবসায়িক কাজ সফলতার মুখ দেখবে। যারা গবেষণা কাজের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যাশার চেয়ে তারা ভালো ফল পাবেন।

মিথুন: বন্ধুত্ব দৃঢ় হবে। প্রেমে পড়ার সম্ভাবনা আছে। যারা এরই মধ্যে সম্পর্কে আছেন তাদের বিয়ের ব্যাপারে আলোচনা শুরু হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে ব্যস্ত সময় কাটবে।

কর্কট: আজ কোনো চুক্তি করার ব্যাপারে সতর্ক থাকুন। বেশি উদারতা দেখাবেন না। দিনের শেষ ভাগে পরিবার, আত্মীয়স্বজনের সঙ্গে দারুণ সময় কাটবে।

সিংহ: দূরের যাত্রায় সতর্ক থাকুন। মামলা-সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে। টাকাপয়সা সাবধানে রাখবেন। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন। বিদেশ থেকে সুখবর আসতে পারে।

কন্যা: পড়াশোনা নিয়ে শিক্ষার্থীদের ব্যস্ত সময় কাটবে। বাড়ি বানানোর জন্য সঠিক সময় এখন। ভ্রমণ শুভ। নতুন সম্পর্কে জড়াতে পারেন।

তুলা: সবকিছু ঠিকঠাক যাবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতার অবসান হবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক: বন্ধুদের থেকে আজ ভালো সাহায্য পেতে পারেন। নতুন ব্যবসায় নামার জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের মধ্যে আপনার সুনাম বাড়বে।

ধনু: প্রিয়জনকে একটু বেশি সময় দিন। প্রয়োজনে দূরে কোথাও ঘুরতে যান। সম্পর্কে জমে থাকা মেঘ ধীরে ধীরে উবে যাবে।

মকর: আয় বুঝে ব্যয় করার ক্ষেত্রে আরও মনোযোগী হোন। অকারণে খরচ বাড়বে। আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে দূরে থাকুন।

কুম্ভ: গাড়ি অথবা কোনো সম্পত্তি কেনার কথা থাকলে আজ প্রস্তুতি নিন। ধর্মীয় কাজে সম্পৃক্ততা বাড়বে। কিছু বাড়তি খরচও হতে পারে।

মীন: মন কিছুটা বিক্ষিপ্ত থাকবে। কাজে ঢুকলে অস্থিরতা কাটতে শুরু করবে। দিন শেষ হবে সুখবর দিয়ে। বাড়িতে আত্মীয় আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত