টেকনাফে গুলিবিদ্ধ দুই মরদেহ ছিল রোহিঙ্গাদের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০২:৩১ পিএম

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে উদ্ধার গুলিবিদ্ধ মরদেহ দুটি দুজন রোহিঙ্গার। তারা হলেন- খাইরুল আমিন (৩৫) ও আবদুল্লাহ (৩৭)।

শনিবার সকালে ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী রাজার ছড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিচয়ও শনাক্ত করা গেছে।

নিহতরা হলেন- টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজী মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪৭)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন টেকনাফ উপজেলার রাজার ছড়া এলাকায় গুলিবিদ্ধ মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া উপকূল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শিক্ষার্থী জাহেদের বলে শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত