সোনারগাঁওয়ে ১৪ জানুয়ারি শুরু মাসব্যাপী লোকজ মেলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৯।

শনিবার বাংলাদেশ ফাউন্ডেশনের সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এর পরিচালক কবি রবীন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেন।

রবীন্দ্র গোপ জানান, মাসব্যাপী মেলায় প্রতিদিন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্ত গ্রামীণ খেলা, ঐতিহ্যবাহী পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনী, লোকনাট্য, লোক সংস্কৃতির গান, বাউল গান, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ১৭০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) খোরশেদ আলম পিপিএম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য নুরজাহান, মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত