বঙ্গবন্ধুর সমাধিতে মোস্তাফিজুরের শ্রদ্ধা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচিত সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। গত শুক্রবার বিকেল ৪টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন টানা দু’বার নৌকা প্রতীকে বিজয়ী এই সাংসদ। মোস্তাফিজুরের সঙ্গে ছিলেন বাঁশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম ও সাধারণ সম্পাদক চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত