হাঙ্গেরিতে ‘দাস আইনের’ প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১১:৩৯ পিএম

নতুন ‘দাস আইন’-এর প্রতিবাদে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গত শনিবার থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছে বলে জানিয়েছে ইউরোনিউজ। এ সময় বিক্ষোভকারীরা আইনের বিরোধিতার পাশাপাশি প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্নের প্রতি অনাস্থা জানায়।

বিক্ষোভকারীরা হাঙ্গেরিতে বছরে ৪০০ ঘণ্টা ওভারটাইমের সুযোগ রেখে পাস হওয়া আইনকে ‘দাস আইন’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিতর্কিত এই আইন বাতিলের দাবি তোলেন তারা। তুষারপাতের মধ্যেই রাজপথে অবস্থান নিয়ে দাস আইনের বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দেন বিক্ষোভকারীরা। বুদাপেস্টের ঐতিহাসিক হিরোস স্কয়ার থেকে দানুব নদী তীরের পার্লামেন্ট ভবন এলাকা পর্যন্ত বিক্ষোভকারীরা অগ্রসর হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকার পতন ও দেশজুড়ে ধর্মঘটেরও ডাক দেওয়া হয়। বিক্ষোভ থেকে বলা হয়, ২০১০ সালে এই সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি থেকে শুরু করে ছদ্ম গণতন্ত্র পর্যন্ত যা যা হচ্ছে তার প্রায় সবকিছুই জনগণের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত