চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৯:৪২ এএম

চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, ভোর ৪টার দিকে ইপিজেড মোড়ে একটি কাভার্ডভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ভোর ৫টার দিকে স্থানীয়রা এই দুজনকে চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এই দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন চমেকের এই পুলিশ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত