শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১১:০৫ পিএম

সাতক্ষীরায় আট বছরের শিশু ধর্ষণ, ঢাকার ডেমরায় দুই শিশু হত্যা, গেন্ডারিয়ায় দুই বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা সাম্প্রতিক সময়ে এসব ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব ঘটনায় নিন্দা ও ক্ষোভও প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, দেশে ক্রমাগত বেড়ে চলেছে শিশু ও নারী ধর্ষণের ঘটনা। তাই সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সচেতন নাগরিক সমাজের প্রতি এই ক্রমবর্ধমান নারী নির্যাতনকে জাতীয় একটি দুর্যোগের মতো বিবেচনায় নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলুন।

নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। ধর্ষণ কিংবা নির্যাতনের মতো ঘটনা দেশে ও সমাজে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত