ঝামেলায় পড়তে পারেন মেষ, সুখের সময় আসছে মকরের

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪৭ এএম

মেষ: আজকে কিছু বিষয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন। যোগাযোগ বিচ্ছিন্নতায় ঝামেলায় পড়তে পারেন। তবে নিজের সততার ওপর অবিচল থাকুন। সময়ানুবর্তিতা এবং সততা, এ দুটোই আপনার সাফল্যের চাবিকাঠি।

বৃষ: আজকে কী করতে যাচ্ছেন তা নিজেও নিশ্চিত না। আগে মানসিক স্থিরতা দরকার, এরপর দায়িত্ব পালন। সত্য সব সময় সঠিক পথ দেখায়, কিন্তু অনেক সময় সত্যকে এড়িয়ে চলা ছাড়াও উপায় নাই। আজকের দিনে এটি আপনার জন্য বার্তা।

মিথুন: ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে উদ্বেগ কাজ করবে। নিজের চিন্তা দিয়ে পৃথিবীর সবকিছু পরিবর্তন করে দিতে ইচ্ছে হবে। একবার ভাবুন তো, নিজের ভেতরে কতটুকু পরিবর্তন এনেছেন কিংবা নিজের পরিবারে? নিজের সমাজের পরিবর্তনেও আপনার ভূমিকা কতটুকু?

কর্কট: কঠিন জীবনে সাঁতার কাটছেন মনে হচ্ছে কি? আসলে এখন পুনর্মূল্যায়ন সময়। পেছনের সময়কে ওলটপালট করে দেখে নিন, কতটুকু নিজের প্রতি সুবিচার করেছেন, সময়কে কীভাবে কাজে লাগিয়েছেন। আজকে শুধু নিজেকে প্রশ্ন করার দিন।

সিংহ: আজকের আপনার কথাবার্তা কিছুটা উত্তপ্ত থাকতে পারে। তবে ভেতরে ঠিকই আবেগী থাকবেন আপনি। কর্মস্থলে বরাবরই আপনি মনোযোগী, এবার একটু সামাজিক কর্মকাণ্ডের দিকে মনোযোগ দিন।

কন্যা: আজকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অতএব দিনের শুরু থেকে সঠিক পরিকল্পনা নিয়ে এগোন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সৃজনশীল চিন্তাকে কাজে লাগান।

তুলা: ভেতরে কিছুটা আবেগ কাজ করলেও আজকে ঠিক বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারেন। নতুন আইডিয়া দিয়ে অন্যদের চমকে দিতে পারেন। কর্মস্থল থেকে ফিরে প্রিয়জনকে সময় দিন।

বৃশ্চিক: যতই ব্যস্ত থাকুন অন্যকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকাণ্ডে জড়ালে ভালো ফল পাবেন। আপনার যোগাযোগ দক্ষতা বেশ ভালো, কাজে অন্যদের সঙ্গে সমন্বয়ও বেশ দারুণ। অতএব আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়।

ধনু: কিছুদিন ধরে আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে আপনার। আজকে হয়তো কোনো সুখবর শুনতে পারেন। আত্মবিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। সুখের দিন আসছে সামনে। সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়ান।

মকর: নিয়মিত সাফল্যের মধ্যে আছেন। এখন আপনার উড়ে বেড়ানোর সময়। যারা এখনো দুশ্চিন্তায় আছেন, তাদেরও সুখের সময় আসছে শিগগিরই। মনকে প্রশস্ত করুন। প্রেম-রোমাঞ্চের তো এখনই সময়।

কুম্ভ: ক্যারিয়ার নিয়ে অগ্রসর হওয়ার প্রতি গুরুত্ব বাড়ান। স্বপ্নকে বাস্তবায়ন করার দিকে মনোযোগী হোন। পরিবারকে সময় দিন। ছোটদের পড়াশোনার দিকে খেয়াল রাখুন।

মীন: সম্পর্কের প্রতি আপনি বরাবরই যত্নশীল। আজকের দিনটা রোমাঞ্চের জন্য উপযুক্ত সময়। ব্যবসা ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন। তার সঙ্গেও পরিকল্পনা ভাগাভাগি করে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত