পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:৩৩ পিএম

পল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ওয়াসিম (২৮)।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের পক্ষ থেকে মোবাইল ফোনের এসএমসের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে, গত ১৪ নভেম্বর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছিল এই ওয়াসিম।

ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। বুধবার রাতে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত