কুড়িগ্রামে প্রকৌশলীকে মারধর

জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে কারাগারে

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:৩১ এএম

কুড়িগ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতার ছেলে জাহেদুল ইসলাম সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নতুন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সবুজ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ জাফর আলীর ছেলে।

পরে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সবুজ কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলীকে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে অনৈতিক আবেদনসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তার চাপে অতিষ্ঠ ওই প্রকৌশলী বিষয়টি সুরাহার জন্য সবুজের পরিবারকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গত মঙ্গলবার বেলা ২টার দিকে সহযোগীদের নিয়ে সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে যান। তারা নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। এতে প্রকৌশলী মারাত্মক আহত মারাত্মক আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।

সর্বশেষ সর্বাধিক পঠিত