মেষ সমালোচনার শিকার হতে পারেন, একজনকে বেছে নিন ধনু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩ এএম

মেষ: কর্মস্থলে সমালোচনার শিকার হতে পারেন। এরপরও নিজের প্রতি মনোযোগী থাকুন। প্রিয়জনকে সময় দিন। অভিমান কেটে যাবে। মন ফুরফুরে থাকবে। বাবা-মায়ের প্রতি খেয়াল রাখুন। 

বৃষ: নিজের সাহসিকতায় নিজেই অবাক হবেন। সুন্দর পোশাক পরিধান করুন। আয়নায় নিজেকে দেখুন। আত্মবিশ্বাস বাড়ান। এরপর কাজে নেমে পড়ুন। অন্যরা আপনার কর্মদক্ষতা দেখে মুগ্ধ হয়ে যাবে।

মিথুন: আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারেন আজকে। কিছুটা মানসিক সমস্যায়ও পড়তে পারেন। তবে ভেতরের তাগাদা অনুসারেই এগিয়ে যান। তবে অন্যদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন।

কর্কট: কারো সঙ্গে প্রতিযোগিতায় নামার দরকার নেই। কাউকে টেক্কা দেওয়ার বেলায় আজকে আপনি সফল নাও হতে পারেন। আজকে শুধু পর্যবেক্ষণ করাই উচিত হবে আপনার জন্য।

সিংহ: আজকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রয়োজনে আপনি ‘না’ বলার শক্তি রাখেন। অন্যের সমস্যা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। নিজের কাজের দিকে মনোযোগ দিন।

কন্যা: আজকে কিছুটা আত্মকেন্দ্রিক লাগতে পারে আপনাকে। সকালেই গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নিন। কর্মস্থলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। তবে ধৈর্যশক্তিগুণে সেটি সহজে মোকাবিলা করতে পারবেন।

তুলা: নিজের প্রয়োজনের প্রতি সচেতন হোন। একটু স্বার্থপর মনে হলেও এগিয়ে যান। নিজের আত্মবিশ্বাসে ঘাটতি থাকলেও সেটি কাউকে দেখানোর দরকার নেই। সফলতার লক্ষ্যেই মনোযোগী থাকুন।

বৃশ্চিক: কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন। নতুন কেউ আপনার জীবনে আসতে চাইলে ভেবে সিদ্ধান্ত নিন। পরিবারের প্রতি সময় বাড়ান। কাউকে দোষারোপ করার আগে একটু চিন্তা করুন।

ধনু: একাধিক সম্পর্ক আপনাকে টানছে। সিদ্ধান্তহীনতা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। দ্রুত একজনকেই বেছে নিন। কাজের অতিরিক্ত চাপ সরিয়ে তাকে সময় দিন। সুন্দর জীবন শুরুর আজই উপযুক্ত দিন।

মকর: ভেবে সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন মিথুন। তবে সিদ্ধান্তহীনতার কারণে আবেগী পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। কী করতে হবে সেটি ভেতর থেকে অনুভব করতে হবে।

কুম্ভ: বিষন্নতা ঝেড়ে ফেলুন। আনন্দদায়ক কিছুর সঙ্গে সময় কাটান। আজকের দিনে ব্যস্ততা নয়, নিজেকে সময় দিন। প্রিয় সঙ্গীকে কাছে টেনে নিন। পরবর্তী দিনের জন্য চাঙ্গা করে তুলুন নিজেকে।

মীন: আনন্দে কাটবে আজকের দিন। কাজে অগ্রগতি ঘটবে। এ জন্য মনোযোগী হওয়া জরুরি। নিজের অনুভূতিকে ঠিকঠাক প্রকাশ করুন। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত