মেষ: দিনের শুরুতে একাকিত্ব পেয়ে বসতে পারে। এমন দিন তো আসতেই পারে মেষ। তাই বলে নিঃসঙ্গ তো নন আপনি। অপেক্ষায় থাকুন, সন্ধ্যা নাগাদ কোনো প্রিয়জন আপনার মন ভরিয়ে দেবে।
বৃষ: অবসাদ আর বিষণ্নতা যদি নাইবা আসে, তবে জীবন আপনার কাছে অচেনাই রয়ে যাবে। এমন বিষণ্ন দিনে আপনার পারিবারিক ঝামেলা বাড়তে পারে। যতই কষ্ট আসুক বাস্তববাদী থেকে মোকাবিলা করার চেষ্টা করুন।
মিথুন: দীর্ঘদিনের পরিকল্পনা আজ আলোর পথ দেখতে পারে। ভালো সংবাদ দিয়ে দিন শুরু হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট: আজ আপনার জন্য ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে। আনন্দে কাটবে সারা দিন। কর্মস্থলে প্রশংসিত হতে পারেন। বেকারদের জন্য সুখবর অপেক্ষা করছে।
সিংহ: পরিবারের কারো কারণে দুশ্চিন্তা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন ভালো হতে শুরু করবে। ধার দেয়া টাকা ফেরত পেতে পারেন।
কন্যা: বাড়িতে কোনো বিবাদ থেকে দূরে থাকুন। ব্যবসায় খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি পাবে। যারা বিদেশে থকেন, তাদের কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।
তুলা: দাঁতের সমস্যায় ভুগতে পারেন। পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে সুনাম কুড়াবেন। শিক্ষার্থীদের পড়ালেখায় অগ্রগতি।
বৃশ্চিক: উচ্চাশা বিপদ ডেকে আনতে পারে। লক্ষ্যে পৌঁছানোর পর কিছুটা বিরতি নিন। সফলতা উদযাপন করুন। তারপর না হয় নতুন কাজে হাত দিন।
ধনু: কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। শরীর নিয়ে সমস্যা থাকবে।
মকর: দিনটি ভালো যাবে। বাড়িতে ছোট ভাই-বোনের আগমন হতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে না। কর্মস্থলে প্রশাসনিক জটিলতায় পড়তে পারেন।
কুম্ভ: সকালের দিকে কিছুটা অসুস্থ হতে পারেন। সহকর্মীরা আপনার কাজে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। দুপুরের পর ব্যবসায়ীরা ভালো আয় রোজাগার করতে পারবেন।
মীন: রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে। মীন, এটা প্রকৃতির নিয়ম। হতাশ হবেন না। সমস্যা যত বড় হয়, সমাধান তত সহজ হয়। আজ আপনার পুরোনো সমস্যা সমাধানের দিন।
