ভারতের প্রতিরক্ষামন্ত্রী

‘মোদিকে সরাতে পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস’

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৪৯ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দল কংগ্রেস পাকিস্তানের সহায়তা নিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। গত শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্ধারিত বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি। বৈঠকে অভিযোগ করে নির্মলা সীতারমন বলেন, ‘মোদির নেতৃত্বে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। সেই সাহসের প্রশংসা না করে বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল। তার প্রমাণও তাদের দেওয়া হয়েছে। আবার বিরোধীদের মধ্যে কংগ্রেসের কিছু নেতা পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদিকে সরানোর জন্য সাহায্য চাইতে। এই ধরনের নোংরা রাজনীতি করে কংগ্রেস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত