২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের বিএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৭ শিক্ষার্থী। আর পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পান পাঁচ শিক্ষক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের হাতে মেডেল ও সনদ তুলে দেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
×
