ছেলে হত্যার বিচার দাবিতে বাবার সংবাদ সম্মেলন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১১:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সৌরভ আহমেদ মীম হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একইসঙ্গে আসামিপক্ষের বিরুদ্ধে উঠেছে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ। নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন বাদীপক্ষ। এবার মীম হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মীমের বাবা আশরাফুল ইসলাম বলেন, আমার ছেলে হত্যার এতদিন অতিবাহিত হলেও আসামি ধরছে না পুলিশ। অথচ আসামিরা নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তিনি মীম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তিনি আরও বলেন, ‘হত্যা মামলা দায়েরের পর আসামিরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি সাধারণ মুদি দোকানদার। আমার ছেলেও দোকানে বসত। আসামিরা যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। তাই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত