কামরাঙ্গীরচরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০১:৫৯ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাবের অভিযানে মো. মনির হোসেন ওরফে তোতা মিয়া (৩৮) ও মো. হাসান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল র‌্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কামরাঙ্গীরচর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করে র‌্যাব অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. মনির হোসেন ওরফে তোতা মিয়া ও মো. হাসানের দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় ম্যাগজিনসহ সিলভার রংয়ের একটি বিদেশি পিস্তল ও একটি গুলির খোসা এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসাসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য বলে স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত