সাবধানে রাস্তা চলুন বৃষ, দারুণ কিছু অপেক্ষা করছে কন্যার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৮:৫১ এএম

মেষ: সম্পর্কের প্রতি আরও বেশি যত্নশীল হোন। প্রিয়জনের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা ঠিক করে নিন। পরিবারের প্রতি সময় বাড়িয়ে দেন আরও। সন্তানের বেড়ে ওঠায় তার বন্ধু হোন।

বৃষ: কোনো ধরনের সংকোচ ছাড়াই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নিজের স্বার্থ আদায়ে অটল থাকুন। রাস্তায় চলতে সাবধান থাকুন।

মিথুন: সফলতার জন্য একটু বাধা তো আসবেই। দুঃখের পরেই সুখের সময়। মনকে প্রশস্ত করুন। ধৈর্যের সঙ্গে এগিয়ে যান। প্রেম-রোমাঞ্চের দিকে বাড়তি যত্ন নিন।

কর্কট: আপনাকে স্বপ্ন দেখায়, অনুপ্রেরণা জোগায় এমন মানুষের কথা শুনুন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোবাসা, প্রেম, পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিন। পরিবারের সদস্যরাই বিপদে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী- এটি মাথায় রাখুন।

সিংহ: একটু বুঝেশুনে দিনের কাজ শুরু করুন। তবে সাফল্য পেতে কেউ আপনাকে পেছনে ফেলতে চাইবে। তবে কাজের সমন্বয়ের কারণে আপনি এগিয়ে রাখবেন। কর্মস্থলে অধীনস্থদের সঙ্গে ভালো আচরণ করুন।

কন্যা: দারুণ কিছু অভিজ্ঞতা হতে পারে আজকে। স্বপ্ন দেখা ছাড়বেন না কখনো। তবে আবেগ-অনুভূতিতে ভারসাম্য আনতে হবে। মনে রাখবেন, সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যেতে হয় মানুষকে।

তুলা: ভালো কিছু করতে চাইলে আগে পরিকল্পনা করুন, প্রস্তুতি নিন। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান। অন্যদের নিজের সঙ্গে যুক্ত করুন। শুরুতেই কাজে নেমে পড়ার জন্য আজকের দিনটা সহায়ক হবে না।

বৃশ্চিক: যা কিছুই ঘটুক পৃথিবীতে আনন্দে মাতুন। দুঃখের দিন থেকে সুখের সময়কেই উপভোগ করুন। তবে কেউ আপনার এ সুখের বাধা হয়ে দাঁড়াতে পারে। আত্মবিশ্বাসী হোন, নিজের ওপর অটল থাকুন।

ধনু: প্রাণচাঞ্চল্যে থাকবেন আজকে। শুরুতে কিছুটা খারাপ গেলেও বাকি দিন আপনার নিয়ন্ত্রণেই থাকবে। তবে যে কোনো কিছুতে সত্যের ওপর অবিচল থাকুন। পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন।

মকর: ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে উদ্বেগ কাজ করবে। নিজের চিন্তা দিয়ে পৃথিবীর সবকিছু পরিবর্তন করে দিতে ইচ্ছে হবে। সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিন। বন্ধু কিংবা এলাকাবাসীকে নিয়ে নিজেই শুরু করে দিন কিছু একটা করতে।

কুম্ভ: দিনের শুরুটা ভালো নাও কাটতে পারে। পরিকল্পনা করে কাজে নামুন। বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিন। প্রতিটি পদক্ষেপে চিন্তা করে এগোতে হবে। কাজে অবিচল থাকুন।

মীন: আপনি বেশ কল্পনাপ্রবণ। বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। ইতিবাচক চিন্তা আপনাকে এগিয়ে নেবে। নিজের প্রশান্তির দিকে খেয়াল রাখুন। নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত