সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে মধ্যরাতে ফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন।
নির্বাচনে সভাপতি পদে ৪৫৩ ভোট পেয়ে জামিলুল হক জামিল ও ৫৯০ ভোট পেয়ে হোসেন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি-১ পদে মুছলেহ উদ্দিন ও পাঠাগার সম্পাদক পদে আবদুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি-২ এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক জোহরা জেসমিন ও শঙ্কর লাল দাশ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দা রাশিদা সাঈদা খানম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আলী হায়দার ফারুক, সহ-সম্পাদক সাইফুর রহমান রানা, রবিউল ইসলাম ও আবদুল্লাহ আল হেলাল, প্রধান নির্বাচন কর্মকর্তা আলী মোস্তফা মিশকাতুন নুর চৌধুরী, সহ-নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ এবং কার্যকরী সদস্য পদে আজিজুর রহমান, দীনা ইয়াসমিন, আবদুল মান্নান চৌধুরী, আখতার হোসেন খান, এএসএম আবদুল গফুর, জমিরুল ইসলাম, ছয়ফুল হোসেন, গৌর বিকাশ চৌধুরী, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, ফজলুর রব ও ওবায়দুর রহমান।
