প্লাস্টিকের পানির বোতল আমরা সাধারণত ফেলে দিই। তারপর তা হয়ত ভাঙ্গারির দোকানে চলে যায়। তারা তা থেকে নতুন প্লাস্টিক পণ্য তৈরি করে।
তবে এই পানির বোতল থেকেই যে পায়ে পরার চপ্পল তৈরি সম্ভব তা কি কেউ ভেবেছিল? ভেবেছিলেন নিউজিল্যান্ডের এক নারী। কল্পনাশক্তি প্রয়োগ করে প্লাস্টিকের বোতলের চপ্পল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন পরিচিত মুখ ব্যাথিসরাস।
ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে পায়ের চটি তৈরি করে তাক লাগিয়ে দিলেন ব্যাথিসরাস। নিজস্ব একটি প্রোজেক্টের কাজ করতে গিয়েই এই সরল আবিষ্কারটি করে বসেছেন তিনি।
দু’টি প্লাস্টিকের বোতলের মধ্যে জুতোর স্ট্র্যাপ লাগিয়ে দিব্যি পায়ে পরার চপ্পল আবিষ্কার করে ফেলেছেন তিনি! অনলাইনে এর দাম জানিয়েছেন ২০ পাউন্ড বাংলাদেশি টাকায় যা দুই হাজার টাকারও বেশি। খবর ইন্ডিয়া টুডে
