ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনী দ্বিতীয় সংস্করণ ঘোষণা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৫৩ এএম

সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) সম্প্রতি দ্বিতীয় ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনী ২০১৯ এর ঘোষণা দিয়েছে। অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসিএমএ) এবং অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এটিএমএ) যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হবে।

অটোমোটিভ প্রদর্শনীটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হবে, চলবে ৩ মার্চ পর্যন্ত। অটোমোটিভ প্রদর্শনীটিতে এসআইএএম এবং এসিএমএর সদস্য সংস্থাগুলোর পণ্য প্রদর্শিত হবে।

এই অনুষ্ঠানটিতে সহায়তা করেছে ভারত সরকারের ভারী শিল্প ও জনউদ্যোগ মন্ত্রক, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স আসোসিয়েশন (বিএএএমএ), বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।

এসআইএএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল, শ্রী সুগত সেন জানান, ২০১৭ সালের মতোই, এই অটোমোটিভ প্রদর্শনীতে বিভিন্ন ভারতীয় ও বাংলাদেশি অটোমোবাইল জায়েন্ট যেমনÑ অশোক  লেল্যান্ড, বাজাজ অটো, ভলভো এইশার কমার্শিয়াল ভেহিকল, হিরো মোটোকর্প, হন্ডা  মোটরসাইকেল অ্যান্ড স্কুটার্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি-সুজুকি, রানার অটোমোবাইল, এসএমএল ইসুজু, টাটা মোটরস, টিভিএস মোটরস, ইয়ামাহা মোটরসহ অন্যান্যা প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত