মানসিক চাপে ভুগবেন মিথুন, আর্থিক দিক ভালো যাবে মকরের

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৮:৪৮ এএম

মেষ: চলে গেল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই সময়ে আপনার বিশ্রামে ও হাসিখুশি থাকা প্রয়োজন। একটু আবেগী ও সংবেদনশীল হয়ে উঠতে পারেন। যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে না পরায় নিজেকে অসুখী মনে হতে পারে।

বৃষ: এই চন্দ্রগ্রহণে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনি যদি আপনার পরিবার থেকে দূরে থাকেন, তবে এই সময়ে আপনার সঙ্গে তাদের যোগাযোগ ঘটতে পারে। তাদের সঙ্গে মিলিত হতে পারেন।

মিথুন: কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও কোনো ক্ষতি হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসা ক্ষেত্রে টুকটাক অসুবিধা থাকবে। মানসিক চাপে ভুগতে পারেন।

কর্কট: আর্থিক সংগতি ফিরে পেতে সচেষ্ট হবেন। আপনার ঈর্ষা আপনাকে গ্রাস করবে। মন যে কাজটি করতে চায়, সেই দিকেই বেশি মনোনিবেশ করুন।

সিংহ: ‘হরোসকপ.কম’ বলছে, এবার সিংহ রাশির ‘ঘরে’ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। তার মানে এই রাশির ব্যক্তিদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আসবে। এই সময়ে নতুন কিছুর সন্ধানে ব্যস্ত থাকবেন। বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবেন।

কন্যা: সিংহর পর কন্যা রাশির ওপর চন্দ্রগ্রহণের প্রভাব বেশি পড়বে। কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

তুলা: নতুন সম্পর্কে উৎসাহী হবেন। কিছু বিষয়ে অসহায়ত্ব বোধ করবেন এই সময়ে। পুরোনো যোগাযোগ থেকে কিছু সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক: সৃজনশীল পেশাজীবীদের কাজের চাপ বাড়তে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। অভিনয় ও নৃত্যশিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে।

ধনু: খুচরা ও পাইকারি ব্যবসায় কিছু আয়-উন্নতি হওয়ার যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়িতে আত্মীয়স্বজনের আগমন হবে।

মকর: প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আর্থিক দিক ভালো যাবে।

কুম্ভ: পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। বাড়িতে কোনো আত্মীয়স্বজনের আগমনের যোগ। মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন।

মীন: মানসিক অস্থিরতা কমে আসবে। রাজনৈতিক কাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সামাজিক বিষয়ে কোনো বিশেষ সুযোগ আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত