মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের একটি শিবিরে গত রবিবার সকালে বন্দুকধারীদের হামলায় ১০ জন শান্তিরক্ষী ও ২৫ জন আহত হয়েছে। নিহতরা সবাই চাদের সেনাসদস্য।আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক মেঘরেব (একিউআইএম) এই হামলার দায়িত্ব স্বীকার করে জানায়, চাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরে প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী সংগঠনটির বিবৃতিটি মৌরিতানিয়ার আল আকবর নিউজ এজেন্সিতে প্রকাশিত হয়।
এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার সকালে আগুয়েলহোক শিবিরে হামলা চালায় সন্ত্রাসীরা। সূত্র : এএফপি
