খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্র লীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর শেখপাড়া দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় সানি ও তুষার পুলিশকে জানায়, তারা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের মাল (ইয়াবা) বিক্রি করেন। পরে দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে ৯ পিস ও হোসেনের কাছে আরও ৩ পিস ইয়াবা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু বলেন, ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমান সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
