মার্কিন র্যাপার ক্রিস ব্রাউনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ। জানা যায়, গত সপ্তাহে প্যারিসের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এক নারীকে ধর্ষণ করেন ক্রিস। তার এই কাজে সাহায্য করেন ক্রিসের বডিগার্ড ও এক বন্ধু।
ঐ নারী অভিযোগ করেন ধর্ষণের সময় মাদকাসক্ত ছিলেন ক্রিস। ফরাসি সেলেব্রিটি ম্যাগাজিনের খবর অনুযায়ী, ধর্ষণের শিকার ওই যুবতীর বয়স ২৪ বছর। চ্যাম্প ইলিসিস নামে একটি নাইটক্লাবে ক্রিসের সঙ্গে পরিচিত হন ওই যুবতী। এরপর ক্রিসের আমন্ত্রণে হোটেলে যান তারা। সেখানেই ওই যুবতীকে ধর্ষণ করেন ক্রিস।
শুধু এবারই নয়, ২০১৬ সালেও ক্রিসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। সে সময় আগ্নেয়াস্ত্রসহ লস অ্যাঞ্জেলসের পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। এ ছাড়া ২০০৯ সালে রিহানা তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন।
