ডারবানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৩ রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে রিপোর্টটি লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৫ ওভারে ৫ উইকেটে ১৭০ রান। জয়ের জন্য তখনো প্রোটিয়াদের দরকার ছিল ১৫ ওভারে ৩৮ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় রান ১০০ পেরুনোর আগেই ৬ উইকেট হারায় সফরকারীরা। নবম উইকেট জুটিতে সরফরাজ আহমেদ ও হাসান আলি গড়েন ৯০ রানের জুটি। সরফরাজ ৪১ রানে আউট হওয়ার পর একই ওভারে ক্যারিয়ারসেরা ৫৯ রানে আউট হন হাসান আলি। দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেলুকওয়ায়ো নেন ২২ রানে ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং।
×
