বৃষের বিবাহ যোগ আছে, যানবাহনে সতর্কভাবে চলুন মীন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:০৯ এএম

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার অবস্থার শুভ পরিবর্তন যোগ আছে। কর্মফল শুভ হবে। গর্ভবতীর পুত্রসন্তান লাভ হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): নতুন যানবাহন লাভের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিবাহ যোগ আছে। আইনি লড়াইয়ে প্রতিপক্ষ পরাজিত হবে।

মিথুন (২১ মে-২০ জুন): উপার্জনে অতৃপ্তি থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি হবে। যৌনরোগ বিশেষ করে বহুমূত্র (ডায়াবেটিস) রোগভয় যোগ আছে।

কর্কট (২১ জুন-২০ জুলাই): আয় ও প্রেম রোমান্স শুভ। প্রভাবশালী ব্যক্তির সহায়তার সম্ভাবনা আছে। পারিবারিক কোনো সদস্য বিপক্ষে যেতে পারে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): আয় বৃদ্ধি পাবে। কর্মযোগ বৃদ্ধি পাবে। কণ্ঠশিল্পীরা বন্ধুদের সাহায্য পাবেন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): ব্যয় বাড়বে। জমা অর্থ শেষ হয়ে যাবে। কাজের জন্য ভ্রমণযোগ আছে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): ব্যবসায় আশানুরূপ লাভ হবে। মনের চঞ্চলতা দূর করুন। অলাভজনক কাজে সময় নষ্ট হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর): অধিক পরিশ্রমে স্বাস্থ্য ভেঙে যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ আছে। টাকা প্রাপ্তির সম্ভাবনা আছে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): শিল্পী-সাহিত্যিকরা কর্মের স্বীকৃতি পাবেন। এক্ষেত্রে বিনিয়োগে ভাগ্য পরিবর্তন ঘটতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): পরিচিত ব্যক্তিরা কাজে সাহায্য করবে। ব্লাডপ্রেশারজনিত রোগ শরীর দুর্বল করবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসা বৃদ্ধি পাবে। প্রতিপক্ষ তৎপর থাকবে। উচ্চশিক্ষার জন্য শুভ সময়।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মেজাজ নিয়ন্ত্রণ করুন। শারীরিক পীড়ার যোগ আছে। যানবাহনে সতর্কভাবে চলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত