প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।’
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন শেখ হাসিনা। একাদশ সংসদ নির্বাচনে তার দল বিপুল আসনে বিজয়ী হয় সরকার গঠন করে।
শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এ উপলক্ষে 'বিজয় উৎসব' আয়োজন করা হয়।
সেখানে সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী সব দলকে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলন, তার সরকার সবার জন্য কাজ করবে।
×
