কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার গোলাপপাশা ইউনিয়নের নারায়ণপুরে এমরান ব্রিকস ফিল্ডে শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার এসআই মুজাহিদ জানান, ব্রিকস ফিল্ডের জন্য শ্রমিকরা কয়লাভর্তি ট্রাক নিয়ে আসছিলেন। ট্রাকটি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে গিয়ে পাশেই শ্রমিকদের থাকার ঘরে উল্টে পড়ে।
এতে ওই ঘরে থাকা ১৫ জন শ্রমিকের মধ্যে ১৩জন নিহত হন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
