নদীভাঙন থেকে সেতু ও বাড়ি রক্ষার নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০১:২১ এএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে হুমকিতে থাকা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসহ বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল শুক্রবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ভাঙনকবলিত মহিষাদী এলাকা এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পরিদর্শন শেষে তিনি পানি উন্নয়ন বোর্ডকে এ নির্দেশ দেন।

জাহিদ ফারুক শামীম বলেন, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এটি রক্ষা করা খুবই জরুরি। তিনি আগামী ৩০ জানুয়ারির মধ্যে সেতু এবং এলাকার ভাঙন প্রতিরোধে নেওয়া প্রকল্পের কাজ শুরু এবং মার্চের মধ্যে তা শেষ করার নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে আশপাশের অনেক সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত