টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০১:৪৭ পিএম

বিপিএলে নিজেদের দশম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক অলক কাপালি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের মুখোমুখি হচ্ছে তারা। পয়েন্ট টেবিলের তলানির দিকের দল দুটিতে নেই কোনো পরিবর্তন।

এবারের বিপিএল খুবই বাজে যাচ্ছে সিলেট-খুলনার জন্য। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠস্থানে। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে একেবারে তলানিতে খুলনা।

গত বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে সিলেটকে ২১ রানে হারায় খুলনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত