হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ্য হয়ে উঠছেন উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার সম্ভবনা রয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারো জাতীয় পার্টির হাল ধরবেন উল্লেখ করে রাঙ্গা বলেন, তিনি আবারো নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারন মানুষের জন্য।
তিনি আরো বলেন, মহান আল্লাহ হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার ক্বাবা শরিফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন। এ সৌভাগ্য সবার হয়না, আর এমন এক ভাগ্যবান মানুষের সেবা থেকে নিশ্চয়ই আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
