গরীব শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষিকা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৫:২৫ পিএম

মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান হামিদার বিরুদ্ধে ৫ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই টাকা গরীব শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বাণিজ্য করে আদায় করা হয়েছিল। ভাউচার এবং কোনো প্রমাণ ছাড়া তিনি এই অর্থ আত্মসাৎ করেন।

২০০৩ সাল থেকে স্কুলের প্রধান শিক্ষিকার পদে বসে কল্যাণ তহবিলের নামেও অনেক টাকা আদায় করেছেন। সোমবার সকালে দুদকের অভিযানে এসবের প্রমাণ পায় দুদক।

দুদকের কর্মকর্তাদের কাছে এসব অভিযোগ স্বীকার করেন নুরজাহান হামিদা। একই সঙ্গে আদায় করা অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতিও করেন। দুদক তার এ অপকর্ম তুলে ধরে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করবে বলে জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত