সুনামগঞ্জের দিরাইয়ে সহপাঠীর ছুরিকাঘাতে কণিক দাস (১৮)ও দিপু তালুকদার (১৮) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে দিরাই সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত কণিক দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দিপু তালুকদারকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দিরাই সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র পৌরশহরের হারানপুর এলাকার বাসিন্দা গৌতম দাস (১৯) এর সঙ্গে পৌর শহরের মজলিশপুর এলাকার বাসিন্দা একই শ্রেণির ছাত্র কণিক দাসের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গৌতম দাসের ছুরিকাঘাতে কণিক ও দিপু আহত হয়।
