ক্যারিবিয়ান সমুদ্রতীরে ইংলিশ ক্রিকেটারদের রোমান্স

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৫:৪৩ পিএম

ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা হয়েছে খুবই বাজে। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩৮১ রানের বড় হার সফরকারী দলের। তবে এই অসহায় হারের ক্ষত বইয়ে বেড়াতে রাজি নয় জো রুটের দল। হারের পর দিনই তাই ক্যারিবিয়ান সাগরতীরে নিজেদের স্ত্রী-বান্ধবীদের নিয়ে রোমান্সে মাতলেন ইংলিশ ক্রিকেটাররা।image

প্রথম টেস্ট হারের পর বৃহস্পতিবার সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে যাচ্ছে ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেটারদের ওই দিনের রোমান্সের চিত্রই বলে দিচ্ছে এই ম্যাচের আগে যতটা সম্ভব নির্ভার হতে চেয়েছে তারা।

image

ইংল্যান্ড-উইন্ডিজ প্রথম টেস্ট পাঁচ দিনে গড়ালে সেটি শেষ হতো গেল রোববার। কিন্তু চার দিনেই শেষ হয়ে যায় খেলা। রোববারের দিনটি তাই দুই দলের ক্রিকেটারদের জন্যই ছিল বাড়তি পাওয়া। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বাইরের সব দেশের ক্রিকেটারদেরই টানে আলাদা করে। ক্রিকেট খেলতে গিয়ে সেখানকার সাগর হাওয়ার সুধা কেনা পান করতে চায়! জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস, জস বাটলার, স্যাম কুরানরা তাই হারের ক্ষত ভুলে ছুটে গেলেন সাগরতীরে।

image

নীল জ্বলে মেতে উঠলেন নানা খেলায়। আলাদা করে যেখানে নজর কাড়লেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। সুন্দরী বান্ধবীকে নিয়েই সময় কাটালেন বেশি, সাগরের নীল জ্বলে ভাসালেন রোমান্সের ভেলা। সমুদ্র সৈকতে সস্ত্রীক উপস্থিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও।

image

তা সেই আনন্দ-রোমাঞ্চে প্রথম টেস্ট হারের ক্ষতে প্রলেপ পড়েছে কি? নর্থ সাউন্ডে শুরু দ্বিতীয় টেস্টে পারফরম্যান্স দিয়েই অবশ্য তা প্রমাণের দায় ইংল্যান্ড ক্রিকেটারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত