বর্ণবাদী ছবির জন্য ক্ষমা চাইলেন ভার্জিনিয়ার গভর্নর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৫ পিএম

ছাত্রাবস্থায় বর্ষপঞ্জিতে বর্ণবাদী পোশাক পরা একটি ছবি প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর র‌্যালফ নর্দাম। এক বিবৃতিতে তিনি নিজের অবস্থানের কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘ছবির মতো অবস্থায় নিজেকে উপস্থাপনের সিদ্ধান্ত এবং এর ফলে অতীত ও বর্তমান সময়ে অনুভূতিতে আঘাতের জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’

ভার্জিনিয়ার কৃষ্ণাঙ্গ রাজনীতিকরা ছবিটিকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির রাজনীতিকরা গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। ছবিতে কালো চেহারার মুখঢাকা একজন ও বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের (কেকেকে) সারা শরীর ঢাকা পোশাকে আরেকজনকে দেখা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পেইজে ছবিটি প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত