রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬ এএম

পদ্মা নিউজের সহ-সম্পাদক বাবর মাহমুদকে সভাপতি ও দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূরকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। গতকাল রবিবার কলেজের হাজী মুহাম্মদ মহসীন ভবনের নিজ কার্যালয়ে আরসিআরইউর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেনÑ সহসভাপতি এম ওবাইদুল্লাহ (দৈনিক রাজশাহী সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ (দৈনিক সানশাইন), অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান (বরেন্দ্র এক্সপ্রেস), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক রাজশাহী সংবাদ), প্রশিক্ষণ ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাদিসুর রহমান (বাংলার কথা), নির্বাহী সদস্য রিবিকা বালা (বরেন্দ্র এক্সপ্রেস) ও রুকাইয়া মিম (বরেন্দ্র এক্সপ্রেস)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত