বঙ্গবন্ধুর চরে মাছের পোনাসহ ১০ জেলে আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪ এএম

সুন্দরবন থেকে অবৈধভাবে মাছের পোনা শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার, নৌকা ও ফাইস্যা মাছের পোনা।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল সোমবার ভোর রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার ও দুইটি নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দ মাছের পোনা সুন্দরবনের নদী-খালে ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত