বিরাট কোহলির নেতৃত্বে সব ফরম্যাটের ক্রিকেটে উড়ছে ভারত। তার অধিনায়কত্বে মুগ্ধ রবি শাস্ত্রী। কোহলির নেতৃত্বগুণ টিম ইন্ডিয়ার কোচকে নাকি পাকিস্তানের আইকনিক অধিনায়ক ইমরান খানকে মনে করিয়ে দেয়।
ভারত দলের প্রধান কোচের দায়িত্বে থাকায় কোহলিকে খুব কাছ থেকেই দেখেন শাস্ত্রী। তার মতে, নিয়মানুবর্তিতা, অনুশীলন, আত্মনিবেদনের মতো বিষয়গুলোতে কোহলি অসাধারণ।
“এমন একজন অধিনায়ক পাওয়া ভারতের ভাগ্য। বিভিন্ন দিক থেকে সে আমাকে ইমরান খানকে মনে করিয়ে দেয়; যেভাবে সে উদাহরণ সৃষ্টি করে, মান নির্ধারণ করে, সামনে থেকে নেতৃত্ব দেয়।”
অধিনায়ক হিসেবে কোহলি আরো উন্নতি করবে বলে বিশ্বাস শাস্ত্রীর, “আমি যতদূর জানি, অধিনায়ক হিসেবে কোহলির এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। সে ভালো থেকে আরো ভালো করছে। আমি মনে করি, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে সে অনেক উন্নতি করেছে।”
