বাঁচা-মরার ম্যাচ! জিতলে ফাইনালে, হারলে বিদায়। মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইর্ডাসকে।
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হারে রংপুর। আর এলিমিনেটরে ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে।
ঢাকা-রংপুর মধ্যকার আজকের লড়াইয়ে নিশ্চিত হবে চলতি বিপিএলের দ্বিতীয় ফাইনাল দল। এই লড়াইয়ে জয়ী দল ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।
ঢাকার দুই মূল বোলারই হচ্ছেন অফস্পিনার সুনিল নারিন ও বাঁহাতি স্পিনার সাকিব। শেরে বাংলার শিশির ভেজা পিচে তাই আগে ভাগে বোলিং বেছে নেয়া অধিনায়ক সাকিবের।
সাকিব জানান, তারা অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। অর্থাৎ এলিমিনেটর ম্যাচে চিটাগাংয়ের বিপক্ষে খেলা দলই বহাল রয়েছে তাদের।
অপরদিকে দুটি পরিবর্তন আনা হয়েছে রংপুর রাইডার্সে। সোহাগ গাজী ও মেহেদী মারুফ বাদ পড়েছেন। তাদের বদলে খেলছেন নাদিফ চৌধুরী এবং নাজমুল ইসলাম।
ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজি অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, উপুল থারাঙ্গা।
রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, রবি বোপারা, নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নাদিফ চৌধুরী, ক্রিস গেইল, বেনি হাওয়েল
