প্রেমে বাধা আসবে ধনুর, অর্থ সঞ্চয় হবে মকরের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৭ এএম

মেষ : সম্পত্তির ব্যাপারে আইনি লড়াইয়ে আপনি জয়ী হবেন। মানসিক শক্তি ফিরে আসবে। আয় বাড়তে পারে।

বৃষ : মামলার রায়গুলো বিরুদ্ধে যাবে। উপার্জন কাজে ব্যস্ততা বাড়বে। খরচ বাড়বে।

মিথুন : ভবন নির্মাণে বাধা আসতে পারে। স্নায়ুরোগ দেখা দিতে পারে। প্রকাশনা শিল্পে শুভ ভাব দেখা যায়।

কর্কট : সন্তান বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। শত্রুদের তৎপরতায় উদ্বেগ বাড়বে।

সিংহ : সম্পত্তির ব্যাপারে আইনি বাধা দূর হবে। স্ত্রীর সাহায্যে কর্মে উন্নতি যোগ। অর্থনৈতিক অবস্থার অপরিবর্তন লক্ষ করা যায়।

কন্যা : আত্মীয় ও রোগের জন্য অর্থ ব্যয় হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। শত্রুদের তৎপরতা দূর হবে।

তুলা : রাজনৈতিক আন্দোলনে জড়াবেন না। আয় ভালো হলেও সন্তানের জন্য ব্যয় হবে। সংসারে আনন্দ থাকবে।

বৃশ্চিক : মায়ের জন্য মানসিক চাপ বাড়বে। অলসতা দেখা দেবে। আইনি কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে।

ধনু : ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ হবে। বর্তমান বাসায় খরচ বাড়তে পারে। প্রেমে বাধা আসবে।

মকর : অর্থ সঞ্চয় হবে। দায়িত্ব নিয়ে কাজ করলে সফলতা লাভ হবে। ব্যয় বাড়বে।

কুম্ভ : সম্পত্তির জন্য আইনি লড়াইয়ে লাভবান হবেন, রাজনৈতিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মীন :  সংসারে দ্বন্দ্ব বা ঝগড়া দেখা দিতে পারে। পরিচিত লোকের জন্য ব্যয় বাড়বে। দূরে যাত্রা শুভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত