রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি উপজেলার ফকিরের হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তার বাড়ি উপজেলার থানা এলাকায়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস জানান, বুধবার রাত ১১টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গড়ের মাথা নামক স্থানে দুর্ঘটনায় ওই স্কুলশিক্ষক নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
